সমুদ্রের তলায় শাসন চালাতেন এই রানী। কিন্তু কেন পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিলেন তার ঐতিহাসিক সৃষ্টিকে?
দি নিউজ লায়নঃ সমুদ্রের তলায় শাসন চালাতেন রানী। প্রাচীন মিশরের কল্পনার রানি ছিলেন তিনি। লোকগাথা কিংবা মিথের শেষ নেই তাঁকে নিয়ে। বছরের পর বছর ধরে স্বপ্ন সুন্দরী হিসেবে তিনি অমর হয়েছিলেন মিশরীয় কিংবদন্তিতে। তবে, কিংবদন্তি হিসেবে আকাশছোঁয়া উন্মাদনা থাকলেও, রানী ক্লিওপেট্রার জলের নীচে থাকা সাম্রাজ্য এখনও একটি আশ্চর্য অমীমাংসিত রহস্য। কিন্তু কেন পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিলেন তার ঐতিহাসিক সৃষ্টিকে? তিনি ছিলেন মিশরের অন্যতম শক্তিশালী রানি বা “ফারাও”। মিশরে মাত্র ৩৯ বছরের জীবনকাল ও শাসনকালে এই রানি যে দৃষ্টান্ত রেখেছিলেন উন্নতির, তা সত্যি উল্লেখযোগ্য।
ক্লিওপেট্রা ২২ বছর ধরে মিশর শাসন করে। এই ফাঁকেই নাকি তিনি একটু একটু করে গড়ছিলেন তার লোকায়িত সাম্রাজ্য। এরপর ভূমধ্যসাগরে এর অস্তিত্বের খোঁজ পাওয়া যায় প্রায় ১ হাজার ৪০০ বছর পর। যে দ্বীপে শাসন চালাতেন তাও তিনি বেশি কিছু সময় লুকিয়ে রেখেছিলেন। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে হওয়া ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামিতে ক্লিওপেট্রার প্রাসাদসহ এই দ্বীপটি উন্মোচিত হয়েছিল।
সেই সময়েই উঠে আসে ইতিহাসের এক অন্যতম অধ্যায়। ক্লিওপেট্রার সমুদ্রের নীচের তৈরি করা রাজপ্রাসাদ এলো সামনে। তবে সেই সময়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ক্ষয়ে গেছে গোটা সাম্রাজ্য। যদিও একদল গবেষকের আবিষ্কার ইঙ্গিত দিয়েছে এটি রানীর জন্মেরও নাকি ৩০০ বছর আগে থেকেই ছিল।
Post a Comment